ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ৯:০৪:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

হিজাবকে সমর্থন করে প্রশ্ন রাখলেন সোনম 

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১২ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২২ শনিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

হিজাব পড়ার বিতর্ক এবার ভারত ছাড়িয়ে সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক নেতাসহ চলচ্চিত্র জগতের অভিনেতা-অভিনেত্রীরাও যার যার মতামত তুলে ধরছেন। এই ক্ষেত্রে বলিউড পিছিয়ে নেই। কিছুদিন আগে প্রতিবাদ করেছিলেন কমল হাসান, জাভেদ আখতারসহ আরো অনেকেই। 

এদিকে হিজাবকাণ্ড নিয়ে প্রকাশ্যেই বিতর্কের জড়িয়েছেন দুই অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ও শাবানা আজমী। এবার একই প্রসঙ্গে মুখ খুললেন সোনম কাপুরও।

সোনম বলেন, শিক্ষাঙ্গনে পাগড়ি পরার চয়েস থাকলে, হিজাবে নয় কেন? অভিনেত্রী নিজের ইনস্টা-স্টোরিতে পাশাপাশি দুটি ছবি দিয়েছেন। একটিতে পাগড়ি পরা এক শিখ ভদ্রলোককে দেখা যায়, অপরটায় হিজাব পরিহিত এক নারীর ছবি। আর সেই ছবি শেয়ার করেই সোনম প্রশ্ন তুললেন, পাগড়ি পরার অনুমতি থাকলে হিজাবে না কেন?